ডিসক্লেইমার
ডুবুরি ডট কম শুধুমাত্র শিক্ষামূলক ও জ্ঞান-বিনিময়ের উদ্দেশ্যে তৈরি একটি ওয়েবসাইট। এখানে প্রকাশিত সব ধরনের তথ্য, বিশ্লেষণ, চার্ট ও উদাহরণ মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাক্টিক্যালি বোঝানোর জন্য উপস্থাপন করা হয়েছে।
এখানে প্রদত্ত কোনো কন্টেন্ট বা উদাহরণকে বিনিয়োগ পরামর্শ হিসেবে গণ্য করা যাবে না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং এ সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত ও দায়ভার বিনিয়োগকারীর নিজের। বিনিয়োগ করার আগে সর্বশেষ বাজার পরিস্থিতি যাচাই করে, নিজের বিশ্লেষণ ও সচেতন সিদ্ধান্তের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য পাঠকদের অনুরোধ করা হচ্ছে।
ডুবুরি ডট কম কোনো ব্যবহারকারীর লাভ-ক্ষতি, আর্থিক ক্ষতি বা অন্য কোনো ধরনের দায়ভার বহন করবে না। আমাদের উদ্দেশ্য হলো—শেয়ার বাজারে আগ্রহী শিক্ষার্থীদের “ট্রেন্ড ও প্যাটার্ণ” ভিত্তিক টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে শেখানো ও অনুশীলনের সুযোগ করে দেওয়া।